জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে উদীচীর প্রতিবাদী গান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৩

জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কণ্ঠে ধরো—আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। পাশাপাশি অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এসময় শিল্পীরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ আরও নানা প্রতিবাদী গান ও পরে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে ও পতাকা উত্তোলন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

উদীচী শিল্পীরা বলেন, আমরা দেশের যেকোনও প্রয়োজনে, যেকোনও ক্রান্তিলগ্নে পাশে ছিলাম, এখনও আছি ও ভবিষ্যতেও থাকবো। এখন কেন জাতীয় পতাকা ও সংগীতকে নিয়ে এমন ধৃষ্টতা দেখাবে কেউ? আমাদের জাতীয় সংগীত দানে পাওয়া নয়, এটা আমাদের অর্জন। তাহলে কেন অপ্রাসঙ্গিকভাবে এই কথা উঠবে এখন?

/এএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম