সুস্পষ্ট আশ্বাস না পেলে আন্দোলন চালিয়ে যাবেন চাকরি প্রত্যাশীরা

ঢাবি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রতিনিধি দল এসে— দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াই থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান।

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ, ছবি: নাসিরুল ইসলাম আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘৩টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে— আমাদের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সব সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে, তাদের এই প্রস্তাব পত্যাখান করেছি। আমরা বলেছি, সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে।’

আরও পড়ুন:

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

/এপিএইচ/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম