দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন পলিটেকনিক শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯

দাবি মেনে নেওয়ার আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা অবরোধ তুলে নেওয়ার পর দুপুর থেকে আটকে থাকা যানবাহন চলতে শুরু করে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড় বেলা ১টার আগে অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে এতে মগবাজার মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান (ছবি: নাসিরুল ইসলাম)

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষার বাইরে কোনও জনবল থাকতে পারবে না।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (ছয় মাস) করতে হবে।

৩. ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদফতর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।

৪. কারিগরি সেক্টরে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে।

৫. কারিগরি শিক্ষা অধিদফতরের সব নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।

৬. উপসহকারী প্রকৌশলী (দশম) গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা হবে।

সাত রাস্তায় শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে রাজধানীতে তৈরি হয় দীর্ঘ যানজট (ছবি: আরমান ভূঁইয়া)

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি খাত পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনও জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম