আসামির আইনজীবীকে ‘বাধাহীন দায়িত্ব পালনে’ সহায়তার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১

সারা দেশের বিভিন্ন আদালতে উপস্থিত কোনও আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে তিনি যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সব আসামির আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। তাই আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনও আইনজীবী না থাকলে ওই আসামির জন্য লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতে উপস্থিত কোনও আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে ওই আইনজীবী যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জারি করা এক চিঠিতে বলঅ হয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০২৪ এর অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (১) (থ)  অনুযায়ী উদ্ভূত কোনও বিশেষ পরিস্থিতির কারণে আদালতে উপস্থিত আসামি যদি কোনও আইনজীবী নিযুক্ত করতে না পারেন তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে গণ্য করে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম