রাজধানীর কদমতলী এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. রাজু (৩৫)।
সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী সহকর্মী মো. জিহাদ বলেন, আজ বিকালে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন রাজু। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সোহাগধন গ্রামের মো. ফজলুল হকের ছেলে রাজু।









