শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩

রাজধানীর শাহবাগ মোড়ে চার বছর বয়সী মেয়ে তাসফিয়াকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে মা তানিয়া বেগমের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত তানিয়াকে পথচারী আরিফুল ইসলামসহ কয়েকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার স্বামী হাসিবুর রহমান বলেন, আমি পিজি হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কাজ করি। তানিয়া আমার ছোট মেয়ে তাসফিয়াকে নিয়ে আজিমপুরের ভাড়া বাসা থেকে দুপুরে পিজি হাসপাতালের মোড়ে আসছিলেন। তানিয়া দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল। শাহবাগ মোড়ে এসে আমাকে ফোন দেয়। আমি মোড়ে তাদেরকে দাঁড়াতে বলি। ওই সময়  দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাদের দিকে আসতে থাকে। সে সময় তানিয়া মেয়ে তাসফিয়াকে সরাতেই রিকশাটি তার উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ওই রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিয়া।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতা তানিয়া বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম ইস্কানদার সরকার।

বর্তমানে আজিমপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে, দুই মেয়ের জননী ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম