উগ্রবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে। অপপ্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে তারা। জঙ্গিবাদ দমনে অতীতের মতো ভবিষ্যতেও ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে র‌্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) সংস্থাটির সদর দফতর থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী কার্যক্রমে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের অভিযানে গ্রেফতার হয় বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩ হাজার ১৪ জন সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।

জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় না দিতে সব ব্যাটালিয়নগুলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে র‌্যাব মহাপরিচালক নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময় গ্রেফতার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পরে সে জন্য র‌্যাব ফোর্সেস জামিনে মুক্তিপ্রাপ্তদের ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে জামিনে মুক্তিপ্রাপ্ত কেউ যদি কোনও অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাহলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে র‌্যাব।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম