গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রেশনালাইজেশন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮

ঢাকা মহানগরীর গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিত করতে কাজ করছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক ড. মহ. শের আলী।

ডিএসসিসি প্রশাসক বলেন, “আমরা আশা করি, ঢাকা মহানগরীতে যানবাহন পরিবহনে কোনও প্রকার সমস্যার সৃষ্টি হবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন ও নতুন প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোনও জায়গায় কোনও ধরনের বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না। আমরা সকলের জন্য সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং সে লক্ষ্যে রেশনালাইজেশন কমিটি কাজ করছে।"

গণপরিবহনে শৃঙ্খলা আনতে বর্তমান বাস্তবতা ও আগামীদিনের উদ্যোগ জানিয়ে ড. মহ. শের আলী বলেন, "আমরা আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে দেখেছি। তার মাঝে অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, কিছু সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে। তাছাড়াও আরও কী কী সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।"

ডিএসসিসি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা জনঘনত্ব বেশি হলেও তা উত্তরণে কমিটি কাজ করছে জানিয়ে ড. শের আলী বলেন, "বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ঢাকা মহানগরীতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। মহানগরীর এই স্বল্প জায়গায় এত জনসংখ্যার ঘনত্বের শহরে কীভাবে সুন্দরভাবে যানবাহনগুলো পরিচালনা করা যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে কাজ করছি। কমিটির সদস্যরা আন্তরিক মতামত দিয়েছেন। সকলেই যার যার জায়গা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।"

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সঞ্চালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, বিআরটিসি'র চেয়ারম্যানের পক্ষে পরিচালক কর্নেল মো. মোবারক হোসেন মজুমদার, রাজউক চেয়ারম্যানের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ, বিআরটিএ'র চেয়ারম্যানের পক্ষে উপ-পরিচালক স্বদেশ কুমার দাস, উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতির পক্ষে জাহিদ আল লতিফ ও সাধারণ সম্পাদকর পক্ষে সৈয়দ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম