‘জঙ্গি’ গ্রেফতারের তথ্যে পুলিশের সংশোধন, জানালো এরা ‘নাশকতাকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫২

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতারের তথ্য জানায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

তবে এদিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংশোধনী বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় জঙ্গি শব্দ পাল্টে গ্রেফতার দুই জনকে সন্দেহভাজন নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে ‘সন্দেহভাজন দুই জঙ্গি’ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি তখন বলেছিলেন, রাজধানীর শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালায় সিটিটিসি। বাসার ভেতর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেখান থেকে সন্দেহভাজন দুই জঙ্গি রেজওয়ান ও মাহমুদুলকে গ্রেফতার করেছে সিটিটিসি। বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরক নিষ্ক্রিয় ও জব্দ করার চেষ্টা করছে।

তালেবুর রহমান তখন আরও জানান, এখনও সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে দেওয়া হয়েছে একটি সংশোধনী বার্তা। ওই বার্তায় গ্রেফতারকৃত দুই জনকে জঙ্গি নয়, বরং সন্দেহভাজন নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের নাম রেজওয়ান ও মাহমুদুল। তারা আপন দুই ভাই।

/এনএল/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম