রামপুরায় ছিনতাইকারীর গুলিতে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৬:২৭আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৬:৩০

ছিনতাই রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর গুলিতে ইসমাইল হোসেন নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে রামপুরার হাজীপাড়া এলাকার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল রামপুরা বিটিভি ভবনের পাশে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকানের ম্যানেজার ছিলেন।
ওই দোকানের মালিক নিহতের খালাত ভাই মিন্টু জানান, হাজীপাড়া এলাকার আল- আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ইসমাইল ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) এবি মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি মধুবাগে থাকতেন। তার বাবার নাম মোস্তফা।
/বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম