ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ৭ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯

গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে রাজধানীর ভাষানটেক থানায় করা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস আসামি শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ'র আদালত এই রিমান্ডের আদেশ দেন।

পুলিশের দাবি, ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় সোমবার স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

আদালতে শ্যামল দত্ত (পুলিশের ভেস্ট ও হেলমেট পরিহিত (মাঝে)

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শ্যামল দত্ত সপরিবারে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তাকে ওই দিন আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

/এআই/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম