জিগাতলায় কলেজ শিক্ষার্থী হত্যা

শেখ হাসিনা, ডায়মন্ড ওয়ার্ল্ড ও রূপায়ন গ্রুপের মালিকসহ আসামি ২৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সিএমএম আদালতে মামলাটি করেন নিহতের সহপাঠী ফাইয়াজ আহমেদ রাতুল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য ধানমন্ডি থানাকে নির্দেশ দিয়েছেন। 

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিবির অতিরিক্ত কমিশনার হারুনোর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালা, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অথারাউজড অফিসার ও শ্রমীক লীগ নেতা আরঙ্গজেব নান্নুসহ ২৪ জন আসামির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, জিগাতলা এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ পালনকালে আসামিদের নির্দেশনা, পরিকল্পনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আওয়ামী লীগ কার্যালয় থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আবদুল্লাহ সিদ্দিকির পরিবারকে চাপ প্রয়োগে কোনোরূপ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করা হয়।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম