প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানসহ দুই জনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৫

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল (হেফজুল বারি মোহাম্মদ ইকবাল) ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো আবু জাহিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।

তিনি জানান, এইচ বি এম ইকবালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি ২০১১ সাল থেকে অদ্যাবধি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। এছাড়া গুলশানে তার মালিকানাধীন ‘রেন্যাসিয়েন্স হোটেল’ ও গুলশান-২ এ ‘হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট’ নির্মাণ রয়েছে। তিনি ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ও প্রতিষ্ঠা করেছেন। সদস্য হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা)। গত এক যুগে তিনি এমন অসংখ্য কোম্পানির মালিক হয়েছেন এবং উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদ-পদবিতে থেকে তিনি আরও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।

দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে, গত ১৩ থেকে ১৪ বছরে তিনি দেশে ও বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয়বর্হিভূত সম্পদ রয়েছে বলে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন বলেও অভিযোগ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। 

দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, তিনি নিজ নামে নগদ জমা ৩৩ লাখ ৪১ হাজার ৩৫৩ টাকা, সঞ্চয়পত্রে বিনিয়োগ ১৯ লাখ ২০ হাজার টাকা, রাজউকে প্লট এবং স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। তার এসব সম্পদের বেশিরভাগ অবৈধভাবে অর্জিত। যে কারণে দুদক তার অবৈধ সম্পদের প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম