দুদক চেয়ারম্যানের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০২

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তারা দুদকে পৌঁছালে সংস্থাটির প্রতিরোধ বিভাগের মহাপরিচালক (ডিজি) আকতার হোসেন তাদের স্বাগত জানান।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বিশ্বব্যাংকের পাচার সম্পদ পুনরুদ্ধার কমিটির দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিশ্বব্যাংকের লিড ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিলি জোনস মেরি ভ্যান ডার ডজ ডি উইলেবয়িস এবং ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং। সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

/জেইউ/ইউএস/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম