এনরোলমেন্ট কমিটির সদস্য হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এছাড়াও নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন–– অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

সভায় আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত ১০ প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।

ওই সভায় বার কাউন্সিলের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ সার্বিক একটা পর্যালোচনা/নিরীক্ষণ কমিটি হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রাগীব রউফ চৌধুরী, শিশির মনিরসহ কয়েকজনকে ওই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে এনরোলমেন্ট কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে রুহুল কুদ্দুস কাজল বাংলা ট্রিবিউনকে জানান, এনরোলমেন্ট কমিটির সদস্য আইনজীবী সৈয়দ রেজাউর রহমান দীর্ঘদিন ধরে কমিটির মিটিংয়ে অনুপস্থিত। এমতাবস্থায় কমিটির অচলাবস্থা দূর করতে আমাকে তার স্থলে কমিটির (এনরোলমেন্ট) সদস্য করা হয়েছে। আমি হাইকোর্টের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন করে এনরোলমেন্ট পরীক্ষার বিষয়ে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেবো এবং এর ফলে শিক্ষানবিশদের জট কমিয়ে আনতে পারবো বলে বিশ্বাস করি।

/বিআই/এফএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম