মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা: রাশেদ খান মেনন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, ২০১৮ সালের বেলা ১১টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আসামিরা মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করলে বাদী প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে ধরে রাখেন। এ সময় তাদের পিঠে, মাথায় এবং হাতে মারাত্মক আঘাত লাগে।

এ ঘটনায় গত ৪ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি।

/এআই/আরকে/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের