ঢাকা বারের হাজিরা কাগজের দাম কমে আবারও ৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩

ঢাকা আইনজীবী সমিতির হাজিরা কাগজের দাম ১০ টাকা থেকে কমিয়ে আবারও ৫ টাকা করা হয়েছে। অনতিবিলম্বে পরিবর্তিত মূল্য কার্যকর হবে বলে ঢাকা বার সূত্রে জানা গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বারের এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, গত ১০ বছর হাজিরা কাগজের দাম একই ছিল। কিন্তু হঠাৎ গত কমিটি কোনও শুনানি না করে, সাধারণ সভার মতামত না নিয়ে, একতরফাভাবে হাজিরা কাগজের দাম ১০ টাকা করে দেয়। এতে বিচারপ্রার্থীদের মামলার খরচ বেড়ে যাচ্ছিল। আইনজীবীরা বারের কাগজ ব্যবহার না করে অন্য সমিতির কাগজ কিংবা কার্টিজ পেপার ব্যবহার করছিল। ফলে বারের হাজিরা কাগজ বিক্রি কমে যায়। বর্তমানে হাজিরা কাগজের দাম কমলেও এর ব্যবহার বৃদ্ধির ফলে বারের কোনও ক্ষতি হবে না।

ঢাকা বারের এডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম জানান, ঢাকা বারের হাজিরা কাগজের মূল্য ৫ টাকা ছিল। কিন্তু কয়েকমাস আগে বারের আগের কমিটি ৫ টাকার হাজিরা কাগজের মূল্য আরও ৫ টাকা বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করে। এতে ঢাকা বারের হাজিরা কাগজ বিক্রি উল্লেখযোগ্য হারে কমে যায়। ঢাকা বারের এক সাবেক সভাপতি ও সেক্রেটারিও নিজ সমিতির হাজিরা কাগজ ব্যবহার না করে কম দামে মেট্রোপলিটন বারের হাজিরা কাগজ ব্যবহার করছেন এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমতাবস্থায় সাধারণ আইনজীবীদের কাছ থেকে হাজিরা কাগজের দাম কমানোর জোর দাবি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ সভা আহ্বান করি। সভায় হাজিরা কাগজের দাম আগের দামেই অর্থাৎ ৫ টাকা নির্ধারণ করা হয়।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক