পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা নিয়ে যা বলছে চ্যানেল আই কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৫

‘চ্যানেল আইয়ের’ পাঁচ পরিচালকের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি এই চ্যানেলের কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে হাসিবুল হকের আদালতে এই মামলা হয়। পরে চ্যানেল আই কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘাটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে।

মামলার আসামিরা হলেন– চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি না পাওয়ার অভিযোগ তুলেছেন ব্রাউনিয়া। আসামিরা তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগে তিনি উল্লেখ করেছেন।

এ বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে, ফারজানা রশীদ ব্রাউনিয়াকে তার চাকরির পাওনা পরিশোধ না করা,  তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার সংক্রান্ত অভিযোগ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ। মামলার দরখাস্তে যেসব অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক।

চ্যানেল আই কর্তৃপক্ষ আরও দাবি করে, ফারজানা রশীদ ব্রাউনিয়া কোনোকালেই চ্যানেল আইয়ের স্থায়ী কোনও পদে কর্মরত ছিলেন না। চ্যানেল আইয়ে এক সময়ে প্রচারিত ‘স্বর্ণ কিশোরী’ নামের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক তাকে সম্মানী দেওয়া হতো। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে ওই অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আইয়ের কাছে ফারজানা রশীদ ব্রাউনিয়ার কোনও পাওনার প্রসঙ্গ আনা অবান্তর। এছাড়া ২০১৮ সাল থেকে শুরু করে কোনও সময়েই এই ধরনের কোনও দাবি-দাওয়ার কথা কারোর জানা নেই ।

বিবৃতিতে আরও বলা হয়, মূলত নিজের বিভিন্ন সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে হয়। চ্যানেল আইয়ের পাঁচ পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোনও বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সঙ্গে পাঁচ পরিচালকের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই। দায়েরকৃত ‘মিথ্যা মামলাটি’ চ্যানেল আইয়ের পাঁচ পরিচালক আইনগতভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন-  শাইখ সিরাজসহ ৫ জনের নামে ফারজানা ব্রাউনিয়ার মামলা

/এফএস/
সম্পর্কিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
সর্বশেষ খবর
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
ছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার