বিমানবন্দরে মাহমুদুর রহমানকে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩

প্রায় ৬ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাকে বহন করা ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা।

পরে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে দেশান্তরিত হয়েছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম