‘শহীদ আহনাফ মেমোরিয়াল’ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফের স্মরণে নির্মিত ‘শহীদ আহনাফ মেমোরিয়াল’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহীন কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আহনাফ। তার স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে ‘আহনাফ দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা দেয় বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও আহনাফের ছোট ভাই ঢাকায় বিএএফ শাহীন কলেজে বিনা বেতনে পড়বে বলে সিদ্ধান্ত হয়। তার ছোট ভাইকে ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, শহীদ আহনাফ আহম্মেদ একজন অকুতোভয় বীর। ছাত্র আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যদের মতো রাজপথে নেমে আসে। তার এই আত্মত্যাগ ভবিষ্যতে সব শিক্ষার্থীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহনাফের বাবা-মা, ছোট ভাই এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
গুলশানে ‘ফিশ অ্যান্ড কোং’-এর দ্বিতীয় আউটলেটের জমকালো উদ্বোধন 
রাজশাহীতে শুরু হলো মাসব্যাপী কুটির শিল্প মেলা
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ