সরকার আন্তরিক হলে সাগর-রুনি হত্যার বিচার সম্ভব: নওশের রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৫:০৮আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৮:১০

সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের রোমান বলেছেন, আমরা বর্তমান সরকারের কর্মকাণ্ডে আশাবাদী। র‌্যাবের হাত থেকে মামলাটি পিবিআইতে পাঠানোয় মামলাটির সুরাহা হবে বলে আশা করছি। সরকার আন্তরিক হলে সাগর-রুনি হত্যার বিচার সম্ভব।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাগর-রুনি হত্যা মামলায় নিজ খরচে ৯ জন আইনজীবীকে নিয়োগের জন্য এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নওশের রোমান বলেন, ‘গত সাড়ে ১২ বছর আমরা হয়রানিতে ছিলাম। এ মামলা নিয়ে মিডিয়াতে অনেক আজগুবি কথা ছড়ানো হয়েছে। মৃত্যুর পরও তাদের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ হয়নি। মিথ্যা সংবাদ ছড়িয়ে আমাদের হয়রানি করা হয়েছে। তদন্তের নামেও হয়রানি করা হয়।’

মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষকে সহযোগিতার জন্য ৯ আইনজীবীকে নিয়োগের অনুমতি দেন আদালত।

শিশির মনির ছাড়া অন্য আইনজীবীরা হলেন– অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন।

আবেদনে বলা হয়, মামলার ভুক্তভোগী সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাত আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় হত্যা করে। দীর্ঘ ১২ বছর মামলাটির তদন্ত চলমান থাকলেও কোনও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।

আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন পার হওয়ার পরও মামলায় কোনও অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আবশ্যক।

/এনএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম