ছাত্রলীগ কর্মীকে আটকের পর মুচলেকা আদায়, পরে পুলিশে সোপর্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৯:১৮আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:১৯

কবি নজরুল সরকারি কলেজের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম সরকার রাহাত। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। জানা যায়, তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঙ্গে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পুলিশের হাতে সোপর্দ করার আগে রাহাত সরকার মুচলেকা দেন। মুচলেকায় উল্লেখ করেন, আমি সরকার রাহাত। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামি স্টাডিজ বিভাগের কবি নজরুল সরকারি কলেজের একজন নিয়মিত ছাত্র। আমি শুরু থেকে বাংলাদেশের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমি কলেজ চলাকালীন ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তখন আমি সাধারণ শিক্ষার্থীদের ওপর সম্মিলিতভাবে হামলা করতাম। আমার হামলায় অনেকে আহত হয়েছে।

এছাড়াও মুচলেকায় উল্লেখ ছিল, আমি আমার ভুল বুঝতে পেরে কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের কাছে আমার বিগত দিনের সকল কুকর্মের জন্য সকল শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার দ্বারা ও বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল শাখা দ্বারা কোনও শিক্ষার্থীর কোনরকম ক্ষতিসাধন হয় তার দায়-ভার আমি মাথা পেতে নেবো।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাক্ষী হিসেবে মুচলেকায় স্বাক্ষর করেন সাইদুল ইসলাম, রুহুল আমিন ও শিমুল মাহমুদ।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বলেন, রাহাত সক্রিয় ছাত্রলীগের কর্মী ছিলেন। নানা সময়ে সে প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করতো। গত জুলাই মাসের সহিংসতায় সে ছাত্রলীগের সঙ্গে সরাসরি যুক্ত থেকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এজন্য আজ তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেবো।

পরে শিক্ষার্থীরা মুচলেকা নিয়ে সরকার রাহাতকে সূত্রাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কবি নজরুল কলেজে শিবিরের উদ্যোগে ছাত্রাবাসে পানির ফিল্টার
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম