প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১২:১৬আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:১৭

এবার শিক্ষক হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। প্রতিবেদনটি বাংলা ট্রিবিউনে গত ১২ সেপ্টেম্বর প্রকাশ হয়।

প্রতিবাদলিপিতে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানা বলেন, ‘বিপাশা ইয়াসমিনকে আটকে রাখা হয়েছে বলে যে দাবি করেছেন, সেদিন ১২ থেকে ১৪ জন শিক্ষকের বিরুদ্ধে তার করা সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা তার পক্ষে শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করার জন্য উপস্থিত ছিলেন। সে অবস্থায় যখন তার করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হচ্ছে, তখনই বহিরাগত কিছু ছেলেদের প্রতিষ্ঠানের ভেতরে ডেকে এনে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করায়। পুলিশের উপস্থিতিতে এ ঘটনাগুলো ঘটে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সবার সামনে সে তার পুরোনো মিথ্যা কথাগুলো সে বলে যায়। উপস্থিত সবাই প্রতিষ্ঠানের স্বার্থে তাকে তার এসব উশৃঙ্খল কর্মকাণ্ড থেকে নিবৃত থাকার জন্য অনুরোধ করেন।’

প্রতিবাদলিপিতে প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমাকেসহ ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে সিএমএম কোর্টে মিথ্যা মামলা ও থানায় বানোয়াট ডায়েরি করেছেন। আমাকে অসম্মান ও হয়রানি করার জন্য পত্রপত্রিকা-মিডিয়ার আশ্রয় নিয়েছেন। আর এতে সহায়তা করছেন তার স্বামী।

প্রতিবেদনের বক্তব্য

‘প্রকাশিত সংবাদের একাংশে বলা হয়, রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক দুর্নীতির পর এবার শিক্ষক হেনস্তার অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়ম থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বিগত সরকারের সময়। এমনকি গত ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপাশা ইয়াসমিনকে স্কুলের কক্ষে আটকে রেখে হেনস্তা করেন তিনি। সেনাবাহিনীর সহায়তায় ওই শিক্ষক মারধরের হাত থেকে রক্ষা পান।’

আদালতে করা মামলা এবং থানায় সাধারণ ডায়েরির অভিযোগ থেকে তথ্য নিয়ে এবং তা উল্লেখ করে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এছাড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দুর্নীতি কমিশনের দেওয়া অভিযোগ সূত্রও এতে উল্লেখ করা হয়েছে। সর্বোপরি অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ করার ক্ষেত্রে প্রধান শিক্ষকের বক্তব্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনও বক্তব্য যুক্ত করা হয়নি।

আরও পড়ুন:

এবার শিক্ষক হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম