আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা

সাংবাদিকরা সমাজের কণ্ঠস্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৬:০৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৬:০৮

সমাজে শান্তি স্থাপনে মধ্যস্থতা একটি কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

শনিবার (৫ অক্টোবর) বিশ্ব সাহিত্য কেন্দ্রে মেডিয়েশন (মধ্যস্থতা) ও সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস), বাংলাদেশ ইন্ডিয়া-মেডিয়েটর্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে এ আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, সমাজে সাংবাদিকদের কাজ হলো, জনসাধারণকে অবহিত করা। সাংবাদিকরা বর্তমান ঘটনা, রাজনীতি, সামাজিক সমস্যা এবং আরও অনেক বিষয় সম্পর্কে মানুষের কাছে তথ্য সরবরাহ করে থাকেন। তারা একটি পাবলিক ফোরামে মিডিয়া আউটলেট হিসাবে কাজ করে বিভিন্ন কণ্ঠস্বর, মতামত এবং গণতান্ত্রিক বিতর্ক প্রচার করে থাকেন। আর মধ্যস্থতাকারী হিসেবেও সাংবাদিকরা কাজ করতে থাকেন। মধ্যস্ততা সমাজে প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা মেডিয়েটিরদের সঙ্গে বহুমাত্রিক কাজ করতে পারেন। সেটা সমাজে মেডিয়েশনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতে রোধে সরকারের সহায়ক হিসেবে ভূমিকা পালন করে।

কর্মশালায় বাংলাদেশ ইন্ডিয়া মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক জর্জ ভিক্টর বলেন, ‘মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন সমস্যার ওপর একাধিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। সাংবাদিকরা মধ্যস্থতাকারী হিসেবে সংঘর্ষের কারণ নির্ণয়, উত্তেজনা বৃদ্ধি এড়ানোতেও কাজ করতে পারেন।’

ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসাবে সাংবাদিকরা কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিবাদমান পক্ষের মধ্যে সংলাপের জন্য জায়গা তৈরি, ঘটনার সত্যতা যাচাই এবং ভুল তথ্য চিহ্নিত করে বিবাদ দূর করা, ঘটনার অনুসন্ধান করে সঠিক তথ্য জনসাধারণের মাঝে প্রচারে ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা।’

তিনি আরও বলেন, ‘বিরোধী পক্ষের সাক্ষাৎকার নিয়ে এবং বিতর্কের সুযোগ দিয়ে দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন সাংবাদিকরা। মধ্যস্থতাকারী হিসেবে সামাজিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিকরা স্থানীয় দ্বন্দ্ব এবং ঘটনার রিপোর্ট করে মধ্যস্থতায় অবদান রাখতে পারেন।’

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে (এসআরএফ) সভাপতি মো. মাসউদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। এছাড়াও বক্তব্য রাখেন– পুলিশের অতিরিক্ত আইজিরতওফিক মাহবুব চৌধুরী, মেডিয়েশন বিশেষজ্ঞ জাপানের অধ্যাপক মাসাকো, আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞ বিজয় ভারতীয়া, প্যানেল আলোচক ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ডেভিড দেবদাস, নেপালের অ্যাক্রিডিটেড মেডিয়েটর সিমরান নাপিত, ভারতের অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায় ও অধ্যাপক রমা হালদার।

কর্মশালায় আরও ছিলেন– এসআরএফের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বাবী, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, কোষাধ্যক্ষ মো. বাহাউদ্দিন আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না ও মো. দিদারুল আলম। আন্তর্জাতিক এ কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা।

/বিআই/আরকে/   
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম