উত্তরা পশ্চিম থানা আ. লীগের সভাপতি রবিন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৭:৪১আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৪১

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় নিহত শিক্ষার্থী সানজিদ হোসান মৃধা (১৬) হত্যার মামলায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানা-পুলিশ পরিদর্শক নাজমুল হুদা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আরিফুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সকাল থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরোবরের পাশে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিল সানজিদ হোসান মৃধা। সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ জনতার ওপর ছুরি, রামদা ও পিস্তল নিয়ে হামলা চালায়। তাদের সম্মিলিত আক্রমণে সানজিদের গলার সামনে দিয়ে গুলি ঢুকে গাড় দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উত্তরার তার নিজ বাসা থেকে মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম