‘নদী-খাল দখলমুক্ত করতে জনমত গড়ে তুলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৪, ১৮:০৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৮:০৪

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ বলেছেন, ঢাকা জেলার নদ-নদী ও খালগুলো অবৈধ দখল ও দূষণমুক্ত করতে জনমত গড়ে তুলতে হবে। শুধু প্রশাসন নয়, এগিয়ে আসতে হবে সাধারণ জনগণকেও।

শনিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার নদ-নদী, খাল অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং যথাযথ সংরক্ষণের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

তানভীর আহমদ বলেন, ‘শুধু দখল উচ্ছেদ করলেই হবে না। দখলমুক্ত করার পর এটিকে সংরক্ষণ করতেও কাজ করা হবে। নদ-নদী ও খাল রক্ষায় এক ছাতার নিচে আসতে হবে সবাইকে। কাজ কর‍তে হবে সমন্বয় করে।’

কর্মশালায় আরও ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. বদরুদ্দোজা শুভ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম প্রমুখ। এছাড়া সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, রাজউক, পরিবেশ অধিদফতর, জাতীয় নদী রক্ষা কমিশন, বিআইডব্লিউটিএ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম