রাজনৈতিক কোন্দলে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি করার অভিযোগ যুবদল নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৯

রাজনৈতিক ও ব্যবসায়িক কোন্দলের জেরে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন। তিনি রাজধানীর কাওলার বাসিন্দা ও ব্যবসায়ী। একইসঙ্গে যুবদল কর্মী হান্নানের বিরুদ্ধে একই মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিগত সরকারের সময় যথাক্রমে ১৩ ও ১১টি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তারা, এখন আবার নতুন করে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি করা হয়েছে তাদের।

রবিবার (৭ অক্টোবর)  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেন বলেন, আমি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বিএনপির রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। প্রায় ৭৫ দিন কারাগারে থেকেছি। বিমানবন্দর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে এ জেল-জুলুম ও মামলার শিকার হই। রাজনীতি করতে গিয়ে এত ত্যাগ-তিতিক্ষার পরেও সম্প্রতি একটি চক্র আমাকে এবং যুবদলের কর্মী আব্দুল হান্নানকে নিয়ে কুৎসা রটাচ্ছে। আমাকে অনুপ্রবেশকারী বানাচ্ছে।

তিনি বলেন, ২০১৯ সালে কারাগার থেকে বের হওয়ার পর পুলিশ ও তৎকালীন সরকারদলীয় লোকজন আমাকে নানান হয়রানি করেছে। গ্রেফতার এড়াতে আমাকে আত্মগোপনে থাকতে হয়েছে। এই সময়গুলোয় ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার সব কিছু থেকে দূরে থেকেছি। জেল থেকে বেরিয়ে কয়েক বছর প্রকাশ্য রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যবসায় মনোযোগী হই। সে সময় স্থানীয় কাউন্সিলর আমাকে জিম্মি করে অনেক কিছুই করে যেগুলোয় আমার বিন্দুমাত্র সায় ছিল না।

তিনি আরও বলেন, মূলত, রাজনৈতিক ও ব্যবসায়িক কোন্দলের কারণে একটি কুচক্রি মহল আমার এবং আমার রাজনৈতিককর্মী হান্নানের বিরুদ্ধে এই ধরণের কুৎসা রটিয়ে রাজনৈতিকভাবে আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম