গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনও সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনও ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।
ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা।









