ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২১:৫২

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) নোমান গ্রুপের ব্যবস্থাপক মুরাদুল ইসলাম ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিগত ১ সেপ্টেম্বর উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদনে প্রকাশ করে দৈনিক ইনকিলাব। ওই প্রতিবেদনে নোমান গ্রুপের চেয়ারম্যানকে ব্যাংক লুটেরা আখ্যায়িত করে নোমান গ্রুপ ঋণের নামে ২৮ হাজার কোটি টাকা হাতিয়েছে বলে মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে নোমান গ্রুপ ৪৬২ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারকে শত শত কোটি টাকা ডোনেশন দিয়েছে, তিতাস গ্যাস থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে, জার্সি বদলাচ্ছে নূরুল ইসলাম, অনেক মানুষ গুম করা হয়েছেসহ আরও অসত্য, কাল্পনিক, মানহানিকর অভিযোগ আনা হয়।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিক ইনকিলাব। ফলে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিয়েছে নোমান গ্রুপ।

/এনএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম