আন্দোলনে শিক্ষার্থী হত্যায় ছাত্রলীগ ও আ.লীগের দুই জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ২২:০১আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২২:৪১

রাজধানীর চকবাজারে কোটা সংস্কার আন্দোলনে নিহত মো. রাকিব হাওলাদার হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চকবাজার মডেল থানা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. আরিফ এবং চকবাজার থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মিলন।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে চকবাজার মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুল মোড় এলাকায় মো. রাকিব হাওলাদার হত্যার ঘটনায় গত ২৩ সেপ্টেস্বর চকবাজার মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫  আগস্ট সকালে চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মো. আরিফ ও মো. ওবায়দুল ইসলাম মিলনকে গ্রেফতার করা হয়।

/এবি/এফএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম