অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৭:১১আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০:৩৮

মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত এই বৃষ্টি চলবে। থেমে থেমে বৃষ্টি চলতে পারে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। তবে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির পর কমে আসতে পারে বৃষ্টির পরিমাণ।

রাজধানীতে আজ বুধবার (৯ অক্টোবর) সকালে কড়া রোদের পর দুপুরে আকাশ কালো করে নামলো বৃষ্টি। বেলা তিনটা নাগাদ বৃষ্টির মাত্রা কমে এলেও থেমে নেই। ফলে সকালে ভালোভাবে অফিসে, স্কুল-কলেজে যেতে পারলেও ফেরার পথে ভোগান্তিতে পড়েন অনেকেই৷ সকালের আবহাওয়া দেখে অনেকে ছাতা বা রেইনকোট নিয়ে বের হননি। ফলে বের হয়েই বৃষ্টিতে পড়েন তারা।

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী দুই দিন ভারী বৃষ্টি হবে। পরে বৃষ্টির মাত্রা কমে আসবে। তবে একেবারে বৃষ্টি থেমে যাবে না। থেমে থেমে চলতে থাকবে। এই বৃষ্টি কবে যাবে জানতে চাইলে তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময়ের পর এই বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। এরপর বৃষ্টি কমে আসবে। পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া দেশে প্রবেশ করতে শুরু করবে।

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে

ছবি: নাসিরুল ইসলাম

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম