পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: র‍্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৮:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৩২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, দেশের মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, অন্যবারের তুলনায় এবার দুর্গাপূজা অত্যন্ত ভালোভাবে উদযাপিত হবে।

তিনি বলেন, আমরা বাঙালি জাতি বিভিন্ন ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদযাপন করে থাকি। এবারের পূজাতেও আমরা সবাই মিলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করবো।

বুধবার (৯ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বনানী পূজামণ্ডপে র‌্যাবের নেওয়া গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রম পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, এবারের পূজা উপলক্ষে গত ১ অক্টোবর থেকে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোর্স মোতায়েন রয়েছে। এবার নিরাপত্তা বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবে। আমরা আশা করছি, অত্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে কোনও ধরনের দুর্ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন করতে পারবো।

তিনি আরও বলেন, র‍্যাবের ১৫টি ব্যাটেলিয়ন ও সদর দফতর থেকে পূজাকেন্দ্রীক মনিটরিং করা হচ্ছে। কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পূজা উদযাপন কমিটি স্থানীয় রাজনৈতিক নেতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় ও যোগাযোগ করে র‌্যাব দায়িত্ব পালন করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যান্য বারের চেয়েও এবার পূজা অত্যন্ত ভালোভাবে উদযাপন হবে।

কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে শহিদুর রহমান বলেন, আমাদের ছোটখাটো কিছু চ্যালেঞ্জ থাকে৷ এর একটা বড় চ্যালেঞ্জ হলো গুজব। তুচ্ছ কোনও ঘটনাকে গুজব আকারে অত্যন্ত বড় হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে দুষ্কৃতকারী চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিকভাবে এটি মনিটরিং করছে। এ ধরনের গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। যেকোনও গুজব যেন আমাদের পূজা উদযাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র‌্যাব সচেষ্ট রয়েছে।

একটা পরিবর্তিত পরিস্থিতিতে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকার ও আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, এই পূজা সুন্দরভাবে উদযাপন করা। আমরা সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে, কোনও ধরনের অঘটন যাতে না ঘটে সেজন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো।

র‌্যাব মহাপরিচালক বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুষ্কৃতকারীরা ন্যূনতম সুযোগ পাবে না বলে আশা করছি। আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বেশকিছু দুষ্কৃতকারীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করেছি। যাতে করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। যদিও অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা সেখানে সক্ষম হয়েছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। 

 /কেএইচ/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম