মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৪, ২২:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২২:৫৩

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাসুদুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৭টার দিকে মোহাম্মদপুর জাফরাবাদ পুলপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতের ভাতিজা জুম্মইবান হাফিজ অভি বলেন, জাফরাবাদ পুলপার বাজারে বসেছিলেন, সেখানে অতর্কিতভাবে ১৫ থেকে ২০ জন যুবক হেলমেট মাথায় ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে বলতে পারেননি আহতের স্বজনরা।

অভি আরও বলেন, সেখানে ঘটনাস্থলে বুরহান (৩৮) ও মুকুল (৩৫) নামে আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

আহত মাসুদুর মোহাম্মদপুর জাফরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাকিম।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম