কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ১৮:৩১আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৮:৩১

রাজধানীর এলিফ্যান্ট রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ফুয়াদ মৃধা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে‌।

মৃতের স্বজন মো. মাসুম বলেন, ফুয়াদ পেশায় ড্রাইভার। সে আল নূর চক্ষু হাসপাতালে কাজ করতেন। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে তার অফিস মোহাম্মদপুরে ডিউটি শেষ করে নিজের মোটরসাইকেল নিয়ে কাজলায় ভাড়া বাসায় ফিরছিলেন। পথে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায়  ফুয়াদ গুরুতর আহত হন।

পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ফুয়াদ ভোলা লালমোহন উপজেলার চরগোতা আনন্দবাজার গ্রামের বিল্লাল মৃধার ছেলে। বর্তমান কাজলা স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। আড়াই বছর বয়সী এক ছেলের জনক তিনি।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম