পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে ছিনতাই, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৪, ২৩:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ একটি বোতল ছুড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পাঁচ জন আহত হন।  শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ডিএমপির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো, আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ট) হাসপাতাল পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আটক তিন জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে, আসলে ঘটনা কী। তবে আটক তিন জনের হাতে কাচি-ছুরি পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম