আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন, নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪, ২০:০২আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:৪৬

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান নিয়োগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। শিগগিরই এই ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু করা হবে। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর প্রয়োজন হলে সেটাও সরকার করে দিতে প্রস্তুত আছে। আমরা সুপ্রিম কোর্টের পরামর্শে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের কাজ শেষ করেছি। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ শুরুর বিষয়ে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল, এর মাধ্যমে এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি খুব শিগগির বিচারকাজ শুরু হয়ে যাবে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা। ১৯৬০ সালের ১৫ জানুয়ারি তার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন। ১৯৮২ সালে বিসিএস পাস করে ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগ দেন। জেলা ও দায়রা জজের চাকরি থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসরে যান।

/জেইউ/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম