‘ঘেরাও কর্মসূচি’ নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্ররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১১:৫৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:০৩

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রবেশ করেছে। ‘ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর তারা এখানে সমবেত হয়ে নানা স্লোগান দিতে শুরু করে। বিএনপি সমর্থিত আইনজীবীরাও একই দাবিতে পৃথকভাবে দাঁড়ান।

সকাল সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেট দিয়ে মিছিলটি স্লোগান দিতে দিতে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল, তবে শিক্ষার্থীরা সে বাধা অতিক্রম করে ভেতরে চলে আসেন।

হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে অংশ নেন শত শত তরুণ (ছবি: নাসিরুল ইসলাম)

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ করা বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেইজে এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চলছে ছাত্রদের স্লোগান ও বিক্ষোভ (ছবি: বাহাউদ্দিন ইমরান)

ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন (ছবি: বাহাউদ্দিন ইমরান)

প্রসঙ্গত, এর আগে গত ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওইদিনই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম