ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৯:০৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২২:১৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে মহাখালী ডিওএইচএস থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মোহাম্মদপুর থানার তিনটি মামলা রয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।

ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ সাল মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ এবং গুলি করে হত্যার অভিযোগে শত শত মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগের দলীয় প্রধানসহ দলটির নেতাকর্মীদের আসামি করা হয়। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, উপদেষ্টাসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অনেকে পালিয়ে বিদেশে চলে গেছেন। পুলিশের হাতে গ্রেফতার সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম

 

/এবি/এমএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম