পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: স্ত্রীসহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৭

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী জামিল হোসেন (৩২) হত্যার মামলায় নিহতের স্ত্রী মৌসুমী জামিলসহ তিন জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে ছয় মাসের কারাদণ্ড এবং দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন।

আমৃত্যু দণ্ড পাওয়া অপর আসামিরা হলো– নিহতের ভায়রা জুয়েল রানা ওরফে তানভীর ও ‘ভাড়াটে খুনি’ শফিকুল আলম ওরফে কসাই শফিক।

ঘটনা জেনেও পুলিশকে না জানানোয় আসামি ইমরান ওরফে সুলতানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ইতোমধ্যে ১০ মাস কারাগারে থাকায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ইউনুস ও এরফান নামে দুই জন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি এই রায়ে বিরুদ্ধে আপিল করার কথাও জানান।

রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রায় ঘোষণার সময় নিহতের স্ত্রী মৌসুমীকে আদালতে কান্নাকাটি করতে দেখা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকার সোয়ারীঘাটে গাম ও স্কচটেপের কারখানা ছিল জামিলের। ওয়াটার ওয়ার্কস রোডের ৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন জামিল। জুয়েল রানা ওরফে তানভীর জামিলের ভায়রা। তার সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে মৌসুমীর। এর জেরে ২০১৬ সালের ২ মে জুয়েল ও মৌসুমীসহ অন্যরা জামিলকে গলা কেটে হত্যা করে।

হত্যার পর জামিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রচার করে মৌসুমী। এ নিয়ে চকবাজার থানায় একটি জিডি করা হয়। এরপর পুলিশ মৌসুমীকে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসংলগ্নতা পাওয়া যায়। পরে তাকেসহ স্বজনদের নিয়ে রহমতগঞ্জের বাসায় যাওয়া হয়। এ সময় বাসা তালাবদ্ধ ছিল। পুলিশ চাবি চাইলে তা হারিয়ে ফেলেছেন বলে দাবি করেন মৌসুমী। এরপর তালা ভেঙে ঘরে ঢুকতেই দুর্গন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে খাটের নিচে বস্তায় ভরে রাখা জামিলের গলা কাটা লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় পরদিন জামিলের বড় বোন শাহিদা পারভীন চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ অক্টোবর ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম।

মামলাটির বিচার চলাকলীন সময়ে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এছাড়া বিভিন্ন সময়ে গ্রেফতার চার জন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

 

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম