ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ২০:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২০:২৯

রাজধানীতে ন্যায্যমূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত দ্রব্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে কাওরান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ফসল ডট কম লিমিটেড এই কার্যক্রমের উদ্যোক্তা।

এসময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার বিভিন্ন মহতী উদ্যাগ নিয়েছে। ফসল ডট কম লিমিটেডের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সারাদেশে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগের আওতায় ঢাকার ৫০টি স্পটে ১৫টি কৃষি পণ্য প্রায় ২৫-৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে। তিনি ফসল ডট কম লিমিটেডের কাছে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়ের স্পট সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজি বড় চ্যালেঞ্জ যার কারণে দ্রব্যমূল্য প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে কৃষক সবচেয়ে কম মূল্য পান এবং ভোক্তা সবচেয়ে বেশি মূল্যে পণ্য ক্রয় করেন। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে পণ্য সরাসরি ক্রয় করে এনে শহরে বিক্রির ব্যবস্থা করা হলে অর্থাৎ সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা হলে উৎপাদক ও ভোক্তারা সুফল পাবেন। তিনি জানান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য সিটি করপোরেশনের মার্কেটগুলোতে একটি নির্দিষ্ট জায়গা থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বেশ কিছু কৃষি পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রায় ২০টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কৃষি পণ্যের ক্ষতি হয়েছে। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি সহজ করার লক্ষ্যে ডিম, আলু, পিঁয়াজ, চিনি ও তেলের শুল্ক হ্রাস করেছে। তিনি জানান, কৃষিজ পণ্যের ক্ষেত্রে পচনশীল আইটেম হওয়ার পাশাপাশি হাতবদলের সুবিধা গ্রহণ করেছে কিছু অসাধু ব্যবসায়ী। ফসল ডট কম লিমিটেড সোশ্যাল বিজনেসের আইডিয়া থেকে এ ধরনের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, ভোক্তাস্বার্থে এ ধরনের মহৎ উদ্যোগ কেউ গ্রহণ করলে বাণিজ্য মন্ত্রণালয় তাদের উৎসাহ দেবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জেলার টাস্কফোর্স কমিটিতে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন বলে তিনি জানান। তিনি সাংবাদিকদের প্রতি পণ্যের সাপ্লাইচেইনে কোনও সমস্যা পেলে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফসল ডট কম লিমিটেডের উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, বাজারে দীর্ঘদিনের যে অসাধু চর্চা চলে এসেছে তা দূর করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সমস্যা সমাধানের টেকসই সমাধান হিসেবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করার এ ধরনের উদ্যোগকে সরকার সব সময় উৎসাহিত করবে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পাশাপাশি এ ধরনের উদ্যোগ চলমান থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, এই সরকার নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম