বিপুল পরিমাণ কুশ মাদক উদ্ধার করেছে ডিএনসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ১৭:২৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৭:২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিল, সিসা ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে সাতজনকে।

শুক্রবার (১৮ অক্টোবর)  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন।

অভিযানে গ্রেফতারররা হলো— সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১),  মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)।

জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে, কানাডা থেকে আমদানি করা টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক যার বাণিজ্যিক নাম কুশ। জব্দ হওয়া কুশের পরিমাণ ৭৭২ গ্রাম। এছাড়া যুক্তরাজ্য থেকে আমদানি করা মাদক ৭০ গ্রাম এক্সটাসি/হ্যাপি ড্রাগ, কানাডা থেকে আমদানি করা  মাদক ৬ মিলি টেট্রাহাইড্রোক্যানাবিনল, ৩৮ কেজি সিসা ও ৩ হাজার পিস ইয়াবা।

বিপুল পরিমাণ কুশ মাদক উদ্ধার করেছে ডিএনসি ডিএনসির সহকারী পরিচালক রাহুল সেন জানান, উন্নত প্রযুক্তিতে পারদর্শী উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির একদল তরুণ দেশের বাইরে থেকে অত্যাধুনিক মাদক দেশে এনে বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিনল, সিসা ও ইয়াবা জব্দ করা হয়। এ সময় এই এসব মাদক বিক্রির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। তারা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রীর আড়ালে ভয়ঙ্কর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

 

/এবি/এমএস/
সম্পর্কিত
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন