বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৫:৫৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৫:৫৩

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে প্রায় চার মাসে বিভিন্ন মামলায় ও অভিযানে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে– ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ২১টি সরঞ্জাম। এছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান রয়েছে।

বিশেষ অভিযানে মাদকদ্রব্যও বিপুল পরিমাণে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে– ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এর বাইরে অন্যান্য মাদক ও মাদকজাতীয় দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৩৪ হাজার ৪৩ জনকে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
ঢাকার তিন থানায় গ্রেফতার ৬০
মিরপুর থানার অভিযানে গ্রেফতার ৫৫
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
সর্বশেষ খবর
নেপালে বাংলাদেশি কারও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বাংলাদেশি কারও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার সুযোগ কম: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার সুযোগ কম: পররাষ্ট্রমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’