লেবানন থেকে বাংলাদেশিদের প্রথম ফ্লাইট নিয়ে দূতাবাসের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ০০:২৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০০:২৭

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের প্রথম ফ্লাইট রবিবার (২০ অক্টোবর)। ফ্লাইটটি জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছাবে আগামী সোমবার (২১ অক্টোবর)। তবে পরিস্থিতির কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

শনিবার রাতে দূতাবাস জানায়, প্রথম ফ্লাইটে ৪৭ জন সিরিয়ালধারি এবং তাদের শিশু সন্তানসহ সর্বমোট ৫৪ জনের প্রথম গ্রুপ বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করবে। তালিকায় থাকা ব্যক্তিদের আগামীকাল ২০ অক্টোবর বিকাল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানায়, সোমবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছনোর কথা আছে। বৈরুত থেকে বিমান ছাড়ার পাঁচ ঘণ্টা আগে প্রস্তুত থাকতে বলেছে দূতাবাস। রবিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইট ছাড়ার কথা আছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক