কাফনের কাপড়ে অনশনে ২৫ জন

প্রজ্ঞাপন না হলে শাহবাগ ছাড়বেন না ৩৫ প্রত্যাশীরা

ঢাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ২১:৩২আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২১:৩২

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) করার দাবিতে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কাফনের কাপড় পরে ২৫ আন্দোলনকারী অনশনে বসেছেন।

সোমবার (২১ অক্টোবর)  রাত সাড়ে ৮টার দিকে দেখা যায়, জাদুঘরের সামনে কাফনের কাপড়ে বসে আছেন আন্দোলনকারীদের একটি অংশ। এসময় চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন জানান, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা যাবেন না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটি বয়স বাড়ানোর সুপারিশ করলেও এখনও প্রজ্ঞাপন জারি করেনি সরকার। আমরা গত রবিবার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই৷ তাই যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হচ্ছে, আমরা শাহবাগ ছাড়ছি না। সকাল ১১টা থেকে অবস্থা কর্মসূচি চলছে, যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ইতোমধ্যে প্রায় ২৫ জন ৩৫ প্রত্যাশী অনশনে বসেছে।

এ সময় ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন’, ‘৩২-৩৩ বুঝি না, ৩৫ ছাড়া বুঝি না’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। গত ১৪ অক্টোবর সচিবালয়ে আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে চূড়ান্ত বিচারে চাকরিতে প্রবেশের বয়স কত হবে তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর।

আরও পড়ুন-

আজকের মধ্যে ‘৩৫’ নিয়ে প্রজ্ঞাপন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম