গুলিতে শ্রমিক দল কর্মী আব্দুল হান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৭ জনের নামে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন নিহতের শ্যালক দিপুকুল ইসলাম দিপু। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দায় বাদীর জবানবন্দি রেকর্ড করে যাত্রাবাড়ী থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন–– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রায়হান আহমেদ রিমেল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিস কুমার দাসসহ ২৩৭ জন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলের সঙ্গে গত ৫ আগস্ট বিকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে আসেন শ্রমিক দল কর্মী আব্দুল হান্নান। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মারা যান। পরে পরিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের শালা দিপুকুল ইসলাম দিপু রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা দায়ের করেন।









