যৌতুকের জন্য অন্তঃসত্ত্বাকে হত্যা, এএসপিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৭:৩১আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭:৩১

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের পর হত্যার অভিযোগে রাজশাহী সারদা অ্যাকাডেমির এএসপি আব্দুল কাদেরসহ (সাময়িক বরখাস্ত) ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ বিচারক মো. শাহরিয়ার কবিরের আদালতে নিহতের ভাই সাদেক হোসেন বাচ্চু মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অপর আসামিরা হলেন— ভিকটিম সাদিয়া আক্তার বীনার স্বামী শাহাদাৎ হোসেন শিপন, মা হেনা বেগম, বাবা সৈয়দ আহম্মেদ ওরফে কুট্টি বেপারী, আব্দুল কাদেরের স্ত্রী জেরিন তাসমীয়া, ছোট ভাই মেরাজ হোসেন শাওন, দ্বিতীয় ভাই মাইনউদ্দিন ও তার স্ত্রী হামিদা বেগম, অপর ভাই শাহিন ও তার স্ত্রী সুমাইয়া।

বাদীপক্ষের আইনজীবী নার্গিস আক্তার এতথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ জুলাই শাহাদাৎ হোসেনের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। শাহাদাতের বড় ভাই এএসপি আব্দুল কাদের ও তার স্ত্রী জেরিন তাসমীয়া তাকে দায়িত্ব নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যায়। ২০২৪ সালের ১০ জানুয়ারি আব্দুল কাদের ও জেরিন তাসমীয়া সাদিয়ার বাড়িতে যান। শাহাদাৎ হোসেনের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে সাদিয়ার ভাই বাচ্চু যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এরপর আসামিরা হুমকি দেন যৌতুক না দিলে সাদিয়ার মারাত্মক ক্ষতি হবে। পরে সাদিয়ার বোনের কাছেও যৌতুক দাবি করেন আসামিরা। না দিলে শারীরিক ও মানসিক নির্যাতনের হুমকি দেয়। শাহাদাৎ এর আগে একটি বিয়ে করেন। যৌতুক দাবি করায় সেই স্ত্রী চলে যায়।

গত ১০ অক্টোবর সাদিয়ার বোনের কাছে যৌতুকের জন্য ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আটিগ্রামের বাড়িতে আসামিরা তাকে মারধর করে। প্রাণ বাঁচাতে সাদিয়া দৌড়ে পাশের বাসার ছাদে আশ্রয় নেয়। সেখানে গিয়েও আসামিরা তাকে রড দিয়ে পেটায় এবং ধাক্কা দিয়ে সাদিয়াকে নিচে ফেলে দেয়। পরে আব্দুল কাদেরের নির্দেশে এ ঘটনা চাপা দিতে তারা আত্মহত্যার চেষ্টার নাটক সাজায়। তারাই তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সাদিয়ার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় আসামিরা তাকে সেখানে রেখে পালিয়ে যায়। ১৬ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদিয়া।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম