ফায়ার সার্ভিসকে চারটি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৭:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭:৪৫

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিকালে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার শিরোমণি অব ফোর সার্চ অ্যান্ড রেসকিউ ইক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেন ও ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্ট (ইউআরপি)-এর পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসকে চারটি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ডিএনসিসি সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নানা ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে। এর ধারাবাহিকতায় আজকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করা হলো। তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম