শ্রমিকদের সব ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ সরকার: শ্রম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ২১:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২১:৫৪

শ্রমিকদের সব ন্যায্য দাবি পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। মঙ্গলবার (২২ অক্টোবর) সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সের সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

এই সাক্ষাৎকারের সময় শিশুশ্রম, শ্রম আইন, নারীদের প্রতি সহিংসতা নিরসন, নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স গার্মেন্টস সেক্টরে শ্রম অসন্তোষ নিরসন, শিশুশ্রম এবং শ্রমিকের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড জানতে চান।

শ্রম ও কর্মসংস্থান সচিব এ. এইচ. এম শফিকুজ্জামান জবাবে বলেন, আমরা শ্রমিকদের সব ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সেক্টরের উন্নয়নে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ একসঙ্গে কাজ করছে। শ্রমিকদের মধ্যে বৈষম্য নিরসনে আমরা ডাটাবেজ তৈরির একটি নতুন প্রকল্প নিতে যাচ্ছি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সুইডেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুবরাই দেশের প্রধান স্টেকহোল্ডার। জুলাই গণঅভ্যুত্থানে যুবরা প্রথম রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি