আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫২

বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) গিয়েছেন পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় আইজিপি আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ছিলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। এ সময় ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

মঙ্গলবার বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৫ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ৯ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম