স্ত্রী-শ্যালিকাসহ সার্ভেয়ার মশিউরের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৮:১৬আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:১৬

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. মশিউর রহমান, তার স্ত্রী রুমি আখতার ও শ্যালিকা রুমানা আখতারের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

অবরুদ্ধ হওয়া হিসাবের মধ্যে সোনালী ব্যাংক পটিয়া শাখায় মশিউর ও রুমির নামে একটি, যমুনা ব্যাংকের কুমিল্লা শাখায় রুমানার নামে একটি এবং ইসলামি ব্যাংক কুমিল্লা শাখায় তার আরও চারটি হিসাব রয়েছে। মশিউরের নামে ডাচ-বাংলা লিমিটেডে দুটি, রুমি ও রুমানার নামে পৃথক দুটি হিসাব রয়েছে। এছাড়া ব্রাক ব্যাংক লিমিটেডের পটিয়া শাখায় মশিউরের নামে দুটি হিসাব রয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ উর রোমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন, নিজ নামে, তার স্ত্রী রুমি আখতার ও শ্যালিকা রুমানা আখতারের ব্যাংক হিসাবে অতি অল্প সময়ের মধ্যে তার পেশা ও আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ চার কোটি ২৭ লাখ টাকা লেনদেন করেছেন। তারা ৫৫ লাখ ৬৪ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয়পূর্বক এবং অবৈধ সম্পদ অর্জন করে মানিলন্ডারিং সংঘটন করেছেন বলে প্রতীয়মান হয়। একজন সরকারি কর্মচারী হয়ে অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ)(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম